লালমোহনে জোড়া লাগা যমজ শিশুর জন্ম
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুকে জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন সাহিদা বেগম নামে এক প্রসূতি। শিশুদের লিভার ও খাদ্যনালী বাইরে ছিল। জন্মের পরপরই মারা যায় তারা। প্রসূতি উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার মাহমুদ হাওলাদার বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী।
জানা গেছে, শনিবার (১১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, খাদিজা আফরোজ ও স্নেহ লতা হালদারের প্রচেষ্টায় এ দুই যমজ কন্যাশিশুর জন্ম হয়।
প্রসূতির স্বামী শাহাবুদ্দিন জানান, বছরখানেক আগেও মৃত কন্যাশিশুর জন্ম দেয় তার স্ত্রী। এবার একসঙ্গে দুটি শিশুর জন্ম হয়েছে। তারাও মৃত। কী কারণে এমনটা হচ্ছে, তা ধারণা করতে পারছেন না শাহাবুদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যে ওই নারী যমজ শিশু প্রসব করেন। তবে দুজনই মৃত ছিল। আবার এদের বুক জোড়া লাগা ও লিভার-খাদ্যনালীও বাইরে ছিল। অন্যদিকে গর্ভে আসার সাড়ে ৬ মাসের মাথায় জন্ম হয় শিশু দুটির।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান বলেন, কনজেনিটাল অ্যানমালিসের কারণে এমন শিশুর জন্ম হয়েছে। খবর শুনে আমি শিশু দুটিকে দেখেছি। আমাদের কর্তব্যরত নার্সরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিল।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান