উলিপুরে তিস্তাগর্ভে বিলীন শতাধিক বাড়িঘর
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙনের কবলে শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদীতীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এতে বিলীন হচ্ছে বসতবাড়ি। এক দিনে বজরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সরেজমিন রোববার (১২ জুন) দুপুরে বজরা ইউনিয়নের গিয়ে দেখা যায়, ভাঙন থেকে বাঁচতে মানুষজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তীব্র ভাঙন দেখা দিয়েছে ওই ইউনিয়নের খামার দামার হাট, সাতালঙ্কর, পশ্চিম বজরা, বকুলাকুড়া, চরবজরা গ্রামে। ভাঙনের কবলে পড়ে শেষ সম্বলটুকু হারিয়ে অনেকেই নিঃস্ব হতে বসেছেন।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান, গত কয়েক দিন ধরে বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে এলাকার শতাধিক মানুষজন তাদের বাড়িঘর হারিয়েছেন। নদীর ভাঙন তীব্র হওয়ায় অনেকের চোখের সামনে বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। গরিব মানুষগুলো শেষ সম্বলটুকু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।
তিনি আরো বলেন, ওই এলাকার মিজানুর রহমান, আমিনুল হক, মোজাম্মেল, আবু বক্কর মিয়া, ওয়াজেদ আলী, মাজেদ, মকবুল হোসেন, নুরুজ্জামান সরকার, আ. গফুর, তচলিমা, ইজারা বেগম, ফুল মিয়া, নুরছালিমা, আ. ছামাদ, তালেব মিয়া, নজুল ইসলাম, জিয়াউল হক, মাজেদা বেগম, জাইদুল ইসলামসহ অসংখ্য মানুষদের বাড়িঘর তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে।
উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সোলায়মান গণি জানান, পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ভাঙন বেশি হচ্ছে। অত্র এলাকার ১৫টিরও বেশি পরিবারের বাড়ি সকালে নদীতে বিলীন হয়ে গেছে। আমরা স্থানীয়ভাবে ভাঙন ঠেকাতে কাজ করে যাচ্ছি। ভাঙনের কারণে পাটক্ষেত ও বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে অসংখ্য পরিবার।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম সরদার বলেন, নদীভাঙনের কারণে মানুষজন বিপাকে পড়েছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হচ্ছে। তাদের সহযোগিতা করা হবে।
তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, বজরা ইউনিয়নের খামার দামার হাটের একটি মসজিদ প্রায় নদীগর্ভে বিলীন হওয়ার পথে। আমরা এখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কাজ অব্যাহত থাকবে।
সাতালস্কার এলাকার ভাঙন রোধের কথা বললে তিনি বলেন, এসব চর এলাকার ভাঙন রোধের কোনো সরকারিভাবে পরিকল্পনা নেই। তারপরও এলাকাটি পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied