গোয়ালন্দে কলেজ শিক্ষকের পরিবার কর্তৃক মুজিববর্ষের নির্মাণাধীন ঘর ভাংচুর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভোট ভাকলা ইউনিয়নের আন্ধারমানিক কৃষ্ণপট্টি গ্রামে মুজিববর্ষের নির্মাণাধীন অসহায় পরিবারের ঘর ভাংচুর করেছে কলেজ শিক্ষকের পরিবার।
কৃষ্ণপট্টি গ্রামের হতদরিদ্র আকরাম শেখ জানান, প্রায় ৩০ বছর পূর্বে তার বাবা সাত্তার শেখ অনেক কষ্ট করে ৭ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে ২ শতাংশ জমি সরকারের নামে রেজিস্ট্রিপূর্বক মুজিববর্ষের ঘর বরাদ্দ দেয়া হয়। ভোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি টাকায় পাকা ঘর নির্মাণ চলছে। এলাকার ফজলু মোল্লা, তার ভাই কলেজ শিক্ষক নাজির হোসেন, বোন স্কুল শিক্ষিকা রাশেদা খাতুন ও তার স্বামী দেবগ্রাম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন মণ্ডল কতিপয় সন্ত্রাসী লোক নিয়ে মুজিববর্ষের নির্মাণাধীন বাড়ে ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। বিষয়টি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনকে জানানোর পর গত মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন। তিনি বুধবারের মধ্যে উক্ত কলেজ শিক্ষক ও তার পরিবারকে তাদের খরচে মুজিববর্ষের ঘর পুনঃনির্মাণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়।
এলাকাবাসী জানান, রাষ্ট্রদ্রোহী অপরাধ করা হলেও ঘটনাটি ধামাচাপা দেয়া হচ্ছে প্রভাবশালীদের সহযোগিতায়।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মণ্ডল জানান, এক সপ্তাহ পূর্বে ঘর নির্মাণের জন্য ৫ হাজার ইট, ১৫০ ফুট খোয়া, ৬০০ ফুট বালু এবং ৬০ বস্তা সিমেন্ট দিয়ে আকরাম শেখের ঘর নির্মাণের কাজ চলছিল।
রোববার গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজির হোসেন মোল্লা জানান, আকরাম পরিবারকে ২ শতাংশ জমি লিখে দিয়ে আপস করা হয়েছে। তার বাড়ির নির্মাণকাজ পূর্বের স্থান থেকে নতুন স্থানে রোববার (১২ জুন) কাজ শুরু হয়েছে।
অপরদিকে আকরাম শেখের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রভাবশালীরা এখনো তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন