ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় মায়ের দেয়া আম খেতে গিয়ে আঁটি গলায় বেধে ছেলের মৃত্যু


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:৫১

রাজবাড়ীর পাংশায় আম খেতে গিয়ে আঁটি গলায় বেধে এসন খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এসন খান দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে।

জানা যায়, চর কন্যাসন্তানের পিতা নিহত এসন খান পেশাগত জীবনে কসাই ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ৬ বছর যাবৎ বাড়িতেই থাকেন তিনি। কোমো কাজকর্ম করতে পারতেন না। তার স্ত্রী ময়না বেগম মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতেন।

নিহতে স্ত্রী ময়না বেগম (৫০) বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। আজ দুপুরে আমার শাশুড়ি তাকে আম খেতে দেন। আম খাওয়ার সময় আমের আঁটি ভুলক্রমে গলার মধ্যে চলে যায়। এমতাবস্তায় আমরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মা খাদিজা বেগম (৭৫) কান্নাজনিত কণ্ঠে বলেন, খোকা আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের ন্যায় আজও আমার ছেলেকে ছোট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় বেধে যায়। আমার খোকা আর কোনোদিন আমার কাছে আম খেতে চাইবে না।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন