সুনামগঞ্জে মাদকের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের সেবা বিভাগের উদ্যোগে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির কনফারেন্স রুমে এ কর্মশালায় অংশগ্রহণ করেন প্রশাসনের বিভিন্ন পেশাজীবীর কর্মকর্তাসহ সামাজিক, রাজনৈতিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সদস্যগণ।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিলেট বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজেদুল হাসান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সুনামগঞ্জ জেলা শাখার উপ-পরিচালক মো. জাকির হোসেন, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালাহ উদ্দিন টিপু, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, বিশ্বম্ভরপুর নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, দিরাইয়ের মাহমুদুর রহমান মামুন, ছাতকের মামুনুর রহমান, শাল্লা উপজেলার মো. আবু তালেব, জগন্নাথপুরের মো. সাজেদুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনা ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই মাদক সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা আজ লেখাপড়ার পরিবর্তে মাদকাসক্ত হয়ে নিজে নষ্ট হচ্ছে, তাদের পিতামাতার স্বপ্নটাকেও নষ্ট করে দিচ্ছে।
তিনি আরো বলেন, মাদক রুখে দিতে গণমাধ্যমকর্মীদের একটি বিরাট ভূমিকা রয়েছে। যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে মাদক দেশে প্রবেশ করছে, ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের আরো কঠোর হতে হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত