ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে কৃষিপণ্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৪:৫৪

নওগাঁর ধামইরহাটে কৃষিপণ্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জনের ৩টি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষাণিকে দুই দিনের কৃষক প্রশিক্ষণের সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক একেএম মুনজরে মাওলা।

প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, নতুন ফলবাগান স্থাপন ও পুরাতন ফলবাগান পরিচর্যা, উচ্চমূল্যের ফসল চাষ এবং নতুন ফসল বিন্যাস ও তৈল ফসলের সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন- অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. খিজির আহমেদ প্রাং, ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।

কৃষকরা প্রশিক্ষণলদ্ধ জ্ঞান তাদের পরিবারিক জীবনে কাজে লাগিয়ে নিজেরে জীবনের মানের আর্থিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে উপজেলা কৃষি অফিস।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা