ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২২ বিকাল ৫:২০

আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১২ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের ইপিআই ভবনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। 

সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খান বলেছেন, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (১ লাখ আইইউ) খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। আগামী ১৫ থেকে ১৯ জুন এই চার দিনব্যাপী  জেলার ১২টি উপজেলায় মোট চার লাখের উপরে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি এজন্য সকল গণমাধ্যমকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানান। ওই তারিখে যেন কোনো শিশু ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ না পড়ে, সেদিকে নজর রাখতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার