পটুয়াখালীতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি ও মানববন্ধন
ময়মনসিংহ জেলার গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পটুয়াখালী সরকারি কলেজ ইউনিটের শিক্ষকদের উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার (১২ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতিকালে কলেজের প্রধান গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পটুয়াখালী সরকারি কলেজ ইউনিটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় এ প্রতিবাদ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমীন, উপাধ্যক্ষ প্রফেসর নূর ইসলাম খান, প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী জাফর ইকবাল, সহকারী অধ্যাপক (মৃত্তিকা বিজ্ঞান) রুমা বেগম, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) কামরুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গফরগাঁও সরকারি কলেজে বিসিএস ক্যাডারের শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়