লালমোহনে ৬ বাসচালককে জরিমানা
সরকারি নিয়মানুযায়ী যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি রেখেও দুই সিটে একজনের স্থলে দুজন এবং দাঁড় করিয়ে যাত্রী পরিবহনের দায়ে ভোলার লালমোহনে ৬ বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ জুন) বিকেল ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এ সময় ৬টি বাসের চালককে বিভিন্ন অংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা এবং মাস্কবিহীন চার যাত্রীকে ৭০০ টাকা জরিমানা করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যে নির্দেশনা দিয়েছে, আমরা তা কঠোরভাবে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied