গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ
গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে। হাসপাতালে একাধারে ডাক্তার সংকট ও রোগীদের অধিকাংশ ওষুধই দোকান থেকে ক্রয় করতে হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কের পাশের এই সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনার অধিকাংশ রোগীই আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসাপত্র না থাকায় ২৬ কিলোমিটার দূরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
গোয়ালন্দ উপজেলা পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা হওয়ায় এখানকার জনগণের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। এই সরকারি হাসপাতালই তাদের চিকিৎসার একমাত্র ভরসা। হাসপাতালে একাধারে ডাক্তার ও কর্মচারী সংকট থাকায় রোগীদের অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ জুনিয়র কনসালট্যান্ট (ক্যার্ডিওলজি), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি), জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন রোগ), মেডিকেল অফিসার, অ্যানেসথেটিস্ট, ইএমও, আইএমও, প্যাথলজিস্ট পদসমূহ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। অপরদিকে দেবগ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের ডা. মিনজিয়া রহমান ডেপুটেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে, ছোট ভাকলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ডা. মো. সামিউল হুদা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেল, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আলাউদ্দিন বিভাগীয় মামলায় ২০১৮ সালের ২৩ অক্টোবর তেকে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। হাসপাতালের রোগীদের দ্বিতীয় তলার ফ্লোরে বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙাচোরা। কেবিন মেরামতের অভাবে তালা ঝুলছে দীর্ঘদিন যাবৎ। সাইনবোর্ড টাঙানো হয়েছে অচলের।
হাসপাতালের ভর্তিকৃত রোগী কছিমদ্দিনপাড়া গ্রামের মোহন শেখ (১০০) জানান, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হই। হাসপাতালের বিছানাপত্র খুবই অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত। প্রতি ২৪ ঘণ্টা পর বেলা ১১টার দিকে মাত্র একবার ডাক্তার ও নার্স ওয়ার্ডে আসে। ওষুধপত্র অধিকাংশই বাইরে থেকে ক্রয় করতে হয়। হাসপাতালে রোগীরা খাসির মাংস এবং ইলিশ মাছ চোখেই দেখেন না। অধিকাংশ দিন ও রাতে পুকুরের চাষের পাঙ্গাস, সিলভার কার্প, ছোট পোনা মাছ ও বয়লার মুরগির মাংস রোগীদের খাওয়ানো হয়। তরকারিতে হলুদ, লবণ দেয়া হলেও মসলা তেমন থাকে না। মোটা চালের ভাত দেয়ায় অধিকাংশ খাবারই খাবার অনুপযোগী হয়। ভর্তিকৃত রোগীদের খাবারের সময় ছোট এক টুকরা মাছ অথবা মাংস দেয়া হয়। রোগীদের খাদ্যের পরিমাণ হাসপাতালে সাইনবোর্ড দিয়ে টাঙানোর নিয়ম থাকলেও সামগ্র হাসপাতালে খাদ্যতালিকা পাওয়া যায়নি এবং রোগীরাও খাদ্যতালিকা সম্পর্কে অবগত নন। প্রতিবাদ করলে রোগীদের নাম কেটে দেয়ার হুমকি দেয়া হয়।
পশ্চিম উজানচর নবু ওছিমদ্দিনপাড়া গ্রামের ইসলাম শেখ (৬২) জানান, এখানে স্বাস্থ্যসেবার মান খারাপ হওয়ায় অধিকাংশ রোগীই হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় সেবা না পাওয়ায় অন্যত্র চলে যাচ্ছেন।
অপরদিকে প্রাইভেট ক্লিনিকের দালালরা হাসপাতালে এসে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন জরুরি বিভাগ থেকে ২ শতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হক জানান, এখানে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে। দীর্ঘদিন পর হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হয়েছে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার অপারেশনের রোগীদের ভর্তি করা হয়। রোব ও বুধবার রোগীদের অপারেশন করা হয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন