ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বিএম কন্টেইনার ডিপোর মালিকসহ সরকারী  কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি 


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৬-২০২২ বিকাল ৫:৩১

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের জন্য দায়ী মালিকসহ সরকারী দপ্তরের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রত্যেকের প্রাপ্য শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্কপ। সোমবার সকালে চট্টগ্রাম  প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শ্রমিক কর্মচারী  ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম সমন্বয়ক তপন দত্ত এই দাবী করেন । লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আইএলও কনভেনশন ১২১ অনুসরন করে কন্টেইনার বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ। আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটি সহ সুচিকিৎসা নিশ্চিত করা । আহতদের মধ্যে কেউ যদি স্থায়ী পঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে আজীবন আয় এবং ভোগান্তি হিসাব করে তার সমপরিমান টাকা ক্ষতিপূরণ দেওয়া । কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান ।  তিনি বলেন,  কন্টেইনার সমূহে হাইড্রোজেন পার অক্সাইড থাকার কারণে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বিএম  কর্তৃপক্ষের যথাযথ জ্ঞানের অভাব ও কর্তব্যে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে। এ ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আমাদের দেশের কন্টেইনার ডিপো সমূহের নিরাপত্তা ঘাটতি প্রকটভাবে উম্মোচিত হয়েছে। কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা ঘাটতি নিরূপণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে, উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করে সে অনুযায়ী কন্টেইনার ডিপোগুলো পরিচালনার উদ্যোগ নেয়ার লক্ষে দ্রুত উদ্যোগ নেয়াসহ নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর এবং আবাসিক এলাকা সংলগ্ন সকল কন্টেইনার ডিপো দ্রুত স্থানান্তর করার উদ্যোগ নেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সফর আলী, এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত, শেখ নুর উল্লাহ বাহারসহ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ