পটুয়াখালীতে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাইয়ের হাতে সাংবাদিক প্রদীপ খুন
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের (৪২) হাতে খুন হয়েছেন সাংবাদিক আবু জাফর প্রদীপ। সোহাগকে ঢাকা থেকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এ হত্যাকাণ্ডের রহস্য। সোমবার (১৩ জুন) দুপুরে এসব তথ্য জানান কলাপাড়া থানার ওসি মো. জসিম। এ ঘটনায় গত ৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম দৈনিক সকালের সময়কে জানান, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে বড় ভাই সোহাগের সঙ্গে বাকবিতণ্ডা হয় ছোট ভাই সাংবাদিক প্রদীপের। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে সোহাগ চাকু দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেয়। মৃত্যু নিশ্চত করে সোহাগ পালিয়ে যায়। এ ঘটনার ৬ দিন পর ১১ জুন বিকেলে ঢাকার উত্তরা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied