লালমোহনের দুই ইউপিতে ভোট কাল
আগামীকাল ১৫ জুন (বুধবার) ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষে গতকাল সোমবার দুই ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, দুই ইউনিয়নের নির্বাচন উপলক্ষে র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নির্বাচনী মাঠে থাকবেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৪৭জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮হাজার ৭১৫জন। এরমধ্যে পুরুষ ১৪৮৮৬জন ও নারী ভোটার রয়েছেন ১৩৮২৯জন। কালমা ইউনিয়নের ১৭টি কেন্দ্রের ৭৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৮৬১জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৬৯২ জন ও নারী ভোটার রয়েছেন ৯১৬৯ জন। রমাগঞ্জ ইউনিয়নের ১০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রণিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান