ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মৃত মটর শ্রমিকদের পরিবারকে অনুদান প্রদান


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:৪৩
রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিহত ১৭ জন শ্রমিকের পরিবারকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেলে গোয়ালন্দ মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়সংলগ্ন স্থানে এ অনুদান প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১৭২৭) সভাপতি মো. সহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১৭২৭) প্রতিষ্ঠাতা সভাপতি আনসার আলী বেপারী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এমএ হালিমসহ মটর শ্রমিক ইউনিয়নের অন্য নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে ১৭ জন মৃত শ্রমিকের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত