ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:৩১
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
 
আটক মাদক কারবারিরা হলেন- নাটোর জেলা সদরের রামাইগাছি এলাকার আমির আলী প্রামাণিকের ছেলে জনি প্রামাণিক (২৩) এবং একই এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে আশিক (২২)।
 
জানা গেছে, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যানে করে এসব গাঁজা অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন পিকআপভ্যানটি আটক করে তল্লাশি চালান। এ সময় পিকআপভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে তাদের দুজনকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় পিকআপভ্যানটি।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার