ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এসএসসি-সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১০:১৩

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের কারণে আগামী ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আগামী ২৪ জুন (শুক্রবার) নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত রুটিন সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

রুটিনে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২২ এর ২৫ জুন শনিবার নির্ধারিত ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানাতে কেন্দ্র সচিবদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৫ জুন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদরাসা বোর্ডের দাখিলের বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই পরীক্ষাগুলো আগের দিন অর্থাৎ ২৪ জুন অনুষ্ঠিত হবে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, শুধু একটি পরীক্ষার (২৫ জুনের পরীক্ষাগুলোর) সময় পরিবর্তন করা হয়েছে। অন্যসব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করে তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

দীপু মনি বলেন, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টার বদলে দুই ঘণ্টা (বহু নির্বাচনী ২০ মিনিট ও নির্বাচনী ১ ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

জামান / জামান

পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার