দোহারে নির্মল রঞ্জন গুহের রোগমুক্তি কামনায় দোয়া
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের রোগমুক্তি কামনায় ঢাকার দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাশার চোকদারের আয়োজনে দোয়ার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিল শুরুর আগে নির্মল রঞ্জন গুহের বিভিন্ন মানবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানের আয়োজক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাশার চোকদার বলেন, মানুষের কল্যাণে নির্মল রঞ্জন গুহ সব সময় কাজ করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ, মানুষের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাকে সুস্থ করে আবার মানুষের সেবায় নিয়োজিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। পরে তার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, হার্টের সমস্যাজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নির্মল রঞ্জন গুহ। হার্টে দুটি ব্লক ধরা পড়ায় চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন। পরে সফলভাবে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে সিংঙ্গাপুর নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied