ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জনসেবা-ই যেন নেশা আ.জ.ম. নাছিরের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ২:১৪

কথায় আছে রাজনৈতিক ব্যক্তিরা মঞ্চের ভাষনে যা বলেন বাস্তবে তেমন একটা সেবা করেননা। কিন্তু এমন কথার ব্যতিক্রম চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের বেলায়। বৈশ্বিক মহামারি করোনা থেকে শুরু করে সীতাকুণ্ড ট্রাজেডিসহ সকল ধরণের ছোট বড় বিপর্যয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে জনগণের পাশে থাকতে হয়। নগরবাসী দেখেছে এ এক অন্যরকম নেতাকে। বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন তখনও নিজের জীবন বাজি রেখে দিনরাত জনসেবায় মগ্ন ছিলেন এই নেতা। 
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে যখন আগুন ও বিস্ফোরণ ঘটে তখন তিনি ছিলেন দেশের বাইরে । তবুও তাঁর কর্মী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল আহতদের চিকিৎসা ও নিহতের স্বজন সান্নিধ্যে সমবেদনায়। দেশে ফিরেই তিনি নিজেই তৈরি করলেন মানবিকতার অনন্য উদাহরণ।চট্টগ্রামের বড় বড় শিল্পপতি এবং পদধারী ব্যক্তিরা অনেকেই যখন মুখ লুকিয়ে আছেন, তখনি তিনি আবারো উদয় হলেন স্বরূপে। সেই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হাত ও পা হারা তিন যুবকের দায়িত্ব নিলেন তিনি ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এই অসহায় তিন যুবকের শরীরে কৃত্রিম হাত ও পা সংযোজন সহ সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। তিনি আবারো প্রমান করলে রাজনীতির পাশাপাশি সেবাটাও তাঁর একটা নেশা। 
হাত-পা হারানো তিন যুবক হলেন- হৃদয় (১৭), মো. হযরত আলী (৩৮) ও মো. মারুফ হোসেন (২৪)

চিকিৎসা সেবা প্রদানের জন্য চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসানের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন আ জ ম নাছির উদ্দীন।সোমবার (১৩ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে যান আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসানের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিস্ফোরণে আহতদের খবরাখবর নেন ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময় হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে গিয়ে মো. হৃদয়, মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনদের সাথে কথা বলেন তিনি। তাদের মধ্যে পা হারানো হৃদয়ের কৃত্রিম পা ও কনুই থেকে হাত কেটে ফেলা মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনের কৃত্রিম হাত সংযোজনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের সঠিক ও সুষ্ঠু চিকিৎসাসেবা যাতে নিশ্চিত হয় সেজন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক অধ্যক্ষ ডা. সাহানা আকতার, চমেক বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রধান অধ্যাপক রফিক উদ্দিন, অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সহ-সভাপতি ডা. রিজোয়ান রেহান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. প্রনয় কুমার দত্ত, ডা. হাফিজ উদ্দিন, ডা. অংশু চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসাইন, কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী