স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সুইপারের ২০ বছরের জেল
হাটহাজারীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আপন চন্দ্র মালি নামের এক সুইপারকে সুইপারের ২০ বছরের জেল ও ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি হাটহাজারীর কাটিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুইপার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শারমিন জাহান এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ মার্চ দুপুরে স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান আপন । সেখানে একটি রুমে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার করতে থাকলে আপন তাকে দেয়ালে ধাক্কা দেয় ও গলায় চাকু দিয়ে জখম করে। এ সময় শিশুটির ডান পাশের হাড় ভেঙে যায়। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে আপন তাকে স্কুলের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। মেয়ে বাড়ি ফিরে না আসায় তার পরিবার খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন সেপটিক ট্যাংক থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। সে সময়ই ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে আপনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাটহাজারী থানায় তার নামে মামলা করেন। ২০২০ সালে আসামির বিচার শুরু হয়। ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আপনকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ