শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে ৬ মাসের কারাদণ্ড
বাগেরহাটের শরণখোলায় একটি বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতা আবুল বারিককে (৫০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী জানান, গত সোমবার রাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামের একটি বাড়িতে বাল্যবিবাহের খবর পাই। সেখানে খুলনার কয়রা উপজেলার তেঁতুলতলা গ্রামের আবুল বারিক মিয়া ওই গ্রামে আত্মীয়ের বাড়িতে তার মেয়ে তানিয়া আকতারের (১৬) বিয়ের আয়োজন করেন। উপজেলার নলবুনিয়া গ্রামের হারুন মিয়ার ছেলে বাদল মিয়ার সাথে এ বিয়ে হচ্ছে খবর পেয়ে ওই বাড়িতে গেলে বরপক্ষ পালিয়ে যায়। বিয়ের কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতা আবুল বারেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গতকাল মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত