ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইভিএমে ভোট

কৌতূহলের অবসান ঘটাতেই ২ কি.মি হেঁটে এসে ভোট দিলেন ৯০ বছরের আছিয়া


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:১৩
৯০ বছর বয়স আছিয়া খাতুনের। বয়সের ভারে কুজো হয়ে পড়েছেন। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। তবু ভোটের আমেজে ঘরে বসে থাকেননি। এছাড়া ইভিএমে কিভাবে ভোট হয় তা নিয়ে কৌতূহলের অবসান করতেই কুজো অবস্থায় গুটি গুটি পায়ে দুই কি.মি হেঁটে এসে ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন।
 
বুধবার (১৫ জুন) সপ্তম ধাপের ইউপি নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকার রসুলপুর আব্দার হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্যের দেখা মেলে। ৯০ বছর বয়সী আছিয়া খাতুন প্রায় দুই কিলোমিটার একা একা কুজো অবস্তায় হেটে এসে ইভিএমে ভোট দেন।
 
জন্মের সালটা কোনোরকম মনে থাকলেও মাস বা তারিখটা মনে নেই। তার জন্ম ১৯৩২ সালে। বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিরহাট রসুলপুর গ্রামে।
 
আছিয়া খাতুন এ প্রতিবেদককে বলেন, ‘ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি তার। বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। শরীরে আর আগের মতো শক্তি পাই না। বয়সের ভারে শরীর হেলে গেছে। ভোটের সময় শরীরে যত সমস্যাই থাকুক, সেই সমস্যা আর সমস্যা মনে হয় না। তাছাড়া শুনলাম এবার মেশিনে ভোট হবে, মেশিনে কিভাবে ভোট হবে তার বাস্তবতাটা দেখতেই শরীর হেলে পড়া অবস্থায় হেঁটে ভোট দিতে এলাম। আর এবারই প্রথম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।’
 
তিনি আরো বলেন, তার তিন ছেলে দুই মেয়ের মধ্যে তিন ছেলেই মানসিক প্রতিবন্ধী। বড় দুই ছেলে মারা গেছে। মানসিক প্রতিবন্ধী হওয়ায় ছোট ছেলেও বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে ঢাকায় থাকে আর ছোট মেয়ে বাড়ির পাশেই বিয়ে হওয়ায় সে-ই একটু দেখাশোনা করে।
 
নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুনীল কুমার সেন (ভ্যান প্রতীক)) বলেন, নির্বাচন হবে শোনার পর থেকেই ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। তাই তিনি অসুস্থ থাকার পরও কুজো অবস্থায় প্রায় দুই কিলোমিটার একাই হেঁটে ভোটকেন্দ্রে আসেন ভোট দিতে । আর এবার প্রথম মেশিনে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।
 
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পাটগ্রাম উপজেলার বাউরা ইউপিতে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিন দিয়ে ভোটগ্রহণ চলছে। 
 
উল্লেখ্য, বাউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯৯৯ জন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত