সাংবাদিককে পিটিয়ে সংবাদ প্রকাশ না করতে হুমকি
লালমনিরহাটের কালীগঞ্জে সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে একটি ক্যাডার গ্রুপের সদস্যরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাব্বির আহমেদ বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। কালীগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তার ওপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিহ্নিত কাদের ও গফুরের নেতৃত্বে থাকা ওই ক্যাডার গ্রুপের সদস্যরা।
সংবাদকর্মী সাব্বির আহমেদ জানান, বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা ওই তার সাথে থাকা ক্যামরা, নগদ টাকাসহ বেশকিছু তথ্যসংবলিত কাগজপত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙে ফেলে। এ সময় ওই ক্যাডার বাহিনীর সদস্য কাদের ও গফুর তাদের কোনো সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানান সাব্বির।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে ঘটনার সাথ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied