ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ২:৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে উক্ত বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপদেশমূলক বক্তব্য দেন। তারা বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের মান সমুন্নত রাখবে। পরে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে হার্ডবোর্ড, কলম ও স্কেল বিতরণ করা হয়।
 
প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, প্রতি বছর আমার প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করে। এজন্য মহান সৃষ্টিকর্তার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এ বছরের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ে ৬১ শিক্ষার্থী অংশ নিচ্ছে। আশা করি এবারো শতভাগ শিক্ষার্থী পাস করবে ইনশা আল্লাহ।
 
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল মজিদ (হাড়ি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল লতিফ সরকার।
 
আরো উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ উক্ত প্রতিষ্ঠনের সকল শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন