পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্নেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। এছাড়াও তামাক নিয়ন্ত্রণ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল-মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন কবির, মাসুদ রেজা শিশির ও প্রেসক্লাবের সহ সভাপতি মো. শামীম হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন