ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় বাবার সাথে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:৭

বাগেরহাটের শরণখোলায় অর্ধবার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়ি বেড়াতে যেতে না দেয়ায় বাবার সাথে অভিমান করে সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়ার কালিবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। শরণখোলা থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মো. ইয়াসিন ফকিরের কন্যা ও আমড়াগাছিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তামান্ন আক্তারের (১৩) অর্ধবার্ষিক পরীক্ষা গতকাল বুধবার (১৫ জুন) শেষ হওয়ায় নানা বাড়ি বেড়াতে যাওয়ার বায়না ধরে। কিন্তু জীবন-জীবিকার তাগিদে তামান্নার বাবা নোয়াখালী অবস্থান করায় তামান্নার মা সামছুন্নাহার বেগম মেয়েকে বাবার অনুমতি নেয়ার কথা বলে। মোবাইল ফোনে তামান্না বাবার সাথে যোগাযোগ করলে তিনি বাড়িতে আসার পর বেড়াতে যাওয়ার কথা বলায় অভিমানে ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

নিহতের মা সামছুন্নাহার বেগম বলেন, সকাল ১০টার দিকে তামান্নাকে বাড়িতে রেখে স্থানীয় আমড়াগাছিয়া বাজারে সাংসারিক কেনাকাটা করতে যাই। প্রায় আধা ঘন্টা পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে তাকালে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

শরণখোলা থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহতের মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আসল রহস্য উদ্ঘাটন হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত