ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অপরিচিত ফোন নাম্বার চিনবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:৫০

অপরিচিত ফোন নাম্বার, স্প্যামিং বা প্রতারণা থেকে সুরক্ষিত থাকার জন্য অনেকেই স্মার্টফোন অ্যাপ্লিকেশন ট্রু-কলার ব্যবহার করেন। ব্যক্তিগত সুবিধার জন্যই বেশিরভাগ মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।

ট্রু-কলার ডাউনলোডের উপায়

অপরিচিত নাম্বার থেকে আসা কল শনাক্ত করার জন্য মোক্ষম হাতিয়ার হলো ট্রু-কলার। প্রায়ই আমাদের অপরিচিত নাম্বার শনাক্তের প্রয়োজন হয়। গুগল প্লে-স্টোর বা আইফোনের অ্যাপস্টোর থেকে এটি ডাউনলোড করা যায়। তবে অ্যান্ড্রয়েড, আইফোন ছাড়া অনেকে এটি ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করেন। কম্পিউটারে ডাউনলোডের জন্য আপনি সফটেনিক ওয়েবসাইটেও যেতে পারেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

ট্রু-কলার ব্যবহারে সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-

সুবিধা

১. ট্রু-কলারে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার,ই-মেইল, ঠিকানাসহ আরও নানা তথ্য জুড়ে দেওয়া যায়। এর ফলে অপরপ্রান্তের মানুষ আপনার নাম্বার সেভ না করেও চিনতে পারেন।

২. সহজেই কাউকে ব্লক অথবা স্প্যাম হিসেবে চিহ্নিত করা যায়। এর ফলে অনাকাঙ্ক্ষিত ফোনকল থেকে অব্যাহতি পাওয়া যায়।

৩. ইন্টারনেট না থাকলেও ট্রু-কলার ব্যবহার করা যায়। তবে পুরোপুরি নয়।

৪. এর মাধ্যমে ভিডিও কল করার ব্যবস্থা রয়েছে।

৫. ট্রু-কলারকে সহজেই ‘ডিফল্ট ডায়ালার’ হিসেবে সেট করা যায়।

৬. ব্যবহারকারী কতক্ষণ ধরে অনলাইনে বা স্মার্টফোনে ছিলেন, সেটি এর মাধ্যমে বোঝা যায়।

অসুবিধা

১. অনেক সময় অপরিচিত মানুষ দুষ্টামি করে আপনার নাম্বারটি এমন কোনো কিছু লিখে সেভ করে, যাতে পরিচিত মহলে আপনার ইমেজ নষ্ট হয়ে যায়। ফলে ভুল বোঝাবুঝি ও সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়।

২. অন্যরা আপনার ওপর বিনা কারণে নজরদারি চালাতে পারে। ফলে আপনার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়।

৩. আপনার বেশিরভাগ তথ্য অন্যের কাছে চলে যেতে পারে।

ট্রু-কলার থেকে আপনার নাম মুছে ফেলার জন্য যা করবেন

আপনি যদি নিজের গোপনীয়তা সম্পর্কে সজাগ হন, তাহলে আজই ট্রু-কলার থেকে নিজের নাম্বার মুছে ফেলুন। এই কাজ করার জন্য আপনাকে কেবল https://truecaller.com-এ গিয়ে নিজের ফোন নাম্বার খুঁজতে হবে। ফোন নাম্বার খুঁজে পেলে সেটি মুছে ফেলার জন্য রিকুয়েস্ট করুন।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন