হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুৎসিত মন্তব্য করার প্রতিবাদ গোয়ালন্দে বিক্ষোভ মিছিল
ভারতের জনতা পার্টির (বিজেপি) অন্যতম মুখপাত্র নূপুর শর্মা এবং মিডিয়া টিমের সদস্য নাভিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং উম্মুল মুমিনিন হযরত আয়িশা (রাঃ) কে নিয়ে কুৎসিত মন্তব্য করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোয়ালন্দে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুরে শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে রাজনীতিবিদ জনপ্রতিনিধি মসজিদের ইমাম ও মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন।
মিছিলটি গোয়ালন্দ বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় আনসার ক্লাব এসে মিলিত হয় বক্তারা সে সময় বলেন "বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান, রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, নূপুর শর্মার শাস্তি চাই; দিতে হবে দিয়ে দাও, নূপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে, নভিন কুমারের দুই গালে জুতা মারো তালে তালে" ও ভারতীয় পণ্য বর্জনের শ্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আক্রমণাত্মক এবং অবমাননাকর মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন কুমার জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেন।
তাদের এ কর্মকাণ্ড গোটা মুসলিম বিশ্বকে চরম ক্ষুব্ধ করেছে। পরিস্থিতি সামাল দিতে গত রোববার দল থেকে বহিষ্কার করা হয় নূপুর শর্মাকে। একই অপরাধে বরখাস্ত করা হয়েছে নভিন কুমার জিন্দালকেও।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied