ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের জেলা পিপি সিরাজুল ইসলামের ইন্তেকাল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৬-২০২২ দুপুর ৪:৫১

 চট্টগ্রামের জেলা পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা একেএম  সিরাজুল ইসলাম চৌধুরী আর নেই, গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১১টা.২০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না ---- রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। 
১৯৫৫ সালে চট্টগ্রাম লোহাগড়া উপজেলার বড় হাতিয়া গ্রামে জন্মগ্রহন করা  বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মী  সিরাজুল ইসলাম চৌধুরীর বয়েছে বর্নাঢ্য  রাজনৈতিক জীবন। ১৯৮০ সালে আইন পেশায় এসে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২ বার সাধারণ সম্পাদক ও ১ বার সভাপতি নির্বাচিত হন, এরপর বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য পদে দায়িত্ব পালন করেন।  
এছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের  সহ- সভাপতি ,  বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সমন্বয় পরিষদের স্টিয়ারিং কমিটির নীতিনির্ধারণী সদস্য। 
বাংলাদেশ আওয়ামীলীগের '৭৫ পরবর্তী ধারাবাহিক বৈরী সময়ে এই বীর মুক্তিযোদ্ধা  আওয়ামীগের জন্য মাঠে ময়দানে  নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে গেছেন। যার ফলে ১৯৯৬ সালে  জামায়েতের দূর্গ খ্যাত   সাতকানিয়া -লোহাগড়া আসন থেকে বাংলাদেশ আওয়ামিলীগ এর মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। 
তাঁর মৃত্যু-তে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রানী সম্পদ মন্ত্রী শ, ম রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদবী এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইঞা, চট্টগ্রাম  চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন্নাহার রুমি, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মুহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ,এইচ, এম জিয়া উদ্দীন, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,  মজিবুর হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,, আবদুল রশিদ, আইয়ুব খানসহ আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 
শুক্রবার   আইনজীবী সমিতি,  চট্টগ্রাম মহানগর , উওর জেলা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে সকাল ১১ টায় আদালত ভবন প্রাঙ্গণে  ১ম জানাজা ও বাদ আছর মরহুমের নিজ এলাকায় ২য়  জায়নাজার নামাজ শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী