ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চার গ্রামের মানুষের চলাচলের ব্রিজটি এখন যেন মরণ ফাঁদ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৭-৬-২০২২ বিকাল ৬:১৫
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের আয়রন ব্রিজটির পাটা ও ভিম ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটির উপর দিয়ে প্রতি নিয়ত চার গ্রামের প্রায় ২ থেকে প্রায় আড়াই হাজার মানুষ চলাচল করছেন। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে কোমল মতি শিশু থেকে বৃদ্ধ মানুষ। 
জানা গেছে স্থানীয় সরকার অধিদপ্তর ১৯৯৯ সালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে ০১ নং ওয়ার্ডে মধ্যেবর্তী চর সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওপারে মোল্লা বাড়ি সরকারী কমিউনিটি ক্লিনিক। ঐ ব্রিজটি দিয়ে স্কুল, হাসপাতাল এবং পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন। চর সুহরী, চর হরিদেবপুর, কিসমত হরিদেবপুর এবং সুহরী নিচ চর এই পাঁচ গ্রামের লোকের চলাচলের একমাত্র মাধ্যম এ ব্রিজটি।
 
চর সুহরী গ্রামের স্থানীয় বাসিন্দা আনসার  বলেন, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সড়কের মোটর সাইকেল সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরী কোথাও যাওয়া ও রোগী বহন করা এখন খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। কালাম প্যাদা বলেন, ব্রিজটির এখন এমন অবস্থা হেটে পার হওয়াটাও খুবই কষ্টকর। যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা। পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মান করা একান্ত প্রয়োজন। 
 
০২নং গোলখালী ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ দুলাল প্যাদা দৈনিক সকালের সময়কে বলেন, আমার এলাকার রাস্তা ঘাটের মাটির কাজ করেছি। সেইসাথে হাসপাতাল ও সঃ প্রাঃ বিদ্যালয়ে এর মাঝখানে ভাংঙ্গা ও জরজীর্ন এই ব্রিজটি যদি অতিসত্ত্বর নির্মান করা হত তবে এলাকাবাসীর চলাচলে সুবিধা হত।
 
এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার জানান, ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে যোগাযোগ করেছি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে এই এলাকার প্রায় পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 
 
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম দৈনিক সকালের সময়কে বলেন, চাহিদা দেয়া হয়েছে। খুব শীঘ্রই ব্রিজটির কাজ শুরু হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত