ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জালিয়াতির মামলায় ৩ জন কারাগারে


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১:৩৩

গঠনতন্ত্র জালিয়াতির মামলায় বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সস্পাদক রেভারেন্ড লিটন ম্রং, পরিতোষ ম্রং ও তরুণ দারিং কে কারাগারে প্রেরণ করে বাকি ৮ আসামির জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।জিবিসি কেন্দ্রীয় কার্যালয় দুর্গাপুর এর নেতৃবৃন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত রিপোর্ট সুত্রে জানাযায়, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) এর অনুমোদন ছাড়াই রেভাঃ লিটন ম্রং ও তার অনুসারিরা হেলথ প্রজেক্ট‘র গঠনতন্ত্র সংশোধন করার জন্য জয়েন্ট স্টক অব কোম্পানীজ এন্ড ফার্মস এর কাছে আবেদন করেন। আবেদনের সাথে আনুষাঙ্গিক নথি ও প্রয়োজনীয় দলিলাদি অসম্পূর্ণ থাকায় কর্তৃপক্ষ তাদের আবেদন খারিজ করে দেন। পরবর্তিতে ওই গঠনতন্ত্র জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস দ্বারা এমেন্ডমেন্ড করা হয়েছে মর্মে একটি ভুয়া সনদ প্রদর্শন করে জয়রামকুড়া এলাকায় হেলথ্ প্রজেক্ট পরিচালনা শুরু করে।

এ বিষয়টি জিবিসি‘র কেন্দ্রীয় কমিটি, তদারকি কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট পরিদপ্তর জিবিসি‘র কেন্দ্রীয় প্রেসিডেন্ট পাস্টার শৈবাল সাংমাকে জানান, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টিয়ান হেলথ প্রজেক্ট এর গঠনতন্ত্র সার্টিফাইড কপি তাদের দপ্তর কর্তৃক ইস্যু করা হয়নি এবং উক্ত সার্টিফাইড কপিতে স্থাপিত তারিখ, স্বাক্ষর ও ইস্যু নম্বর ভূয়া ও বানোয়াট।

ভূয়া গঠনতন্ত্রের কপি সঠিক বলে মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন দাখিল করে দেশী-বিদেশী দাতাসংস্থা হতে অর্থ গ্রহণ এবং তা আত্মসাতের উদ্দেশ্যে ‘‘দ্য গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টিয়ান হেলথ প্রজেক্টথথ নামে একটি এনজিও নিবন্ধন নিয়ে লিটন ম্রং ও তার অনুসারীরা জালিয়াতির মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত করায়, জিবিসিথর সাধারণ সম্পাদক পাস্টার মনোজ চিসিম ময়মনসিংহের বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করলে আদালত গত রোববার শুনানি শেষে লিটন ম্রং, পরিতোষ ম্রং ও তরুণ দারিং কে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ