গোয়ালন্দ ঘাট রেলস্টেশনে ট্রেন সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (গোয়ালন্দ ঘাট) রেলস্টেশনের ট্রেন ও বগি সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনের সুনাম রয়েছে। যাত্রীদের স্বল্প খরচে যাতায়াতের জন্য দৌলতদিয়া রেলস্টেশনটি গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা পদ্মা নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া রেলস্টেশনে আসেন।
১৯৮৪ সালে গোয়ালন্দ বাজার থেকে ৪ কিলোমিটার অদূরে গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশনটি যাত্রীদের প্রচণ্ড চাহিদার কারণে রেললাইনটি চালু হয়। পদ্মা নদীর অদূরে এ রেললাইনটি যাত্রীদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শ্রেণির রেল স্টেশনটিতে আজও আধুনিকতার ছোঁয়া লাগেনি। যাত্রীছাউনি না থাকায় বৃষ্টির মধ্যে যাত্রীরা ভিজে ট্রেনে ওঠা-নামা করছেন। পূর্বে রাত্রিকালীন শিলিগুড়ি ট্রেন, আন্তঃনগর, মধুমতিসহ ২৪ ঘণ্টায় ৮-৯টি ট্রেন চলাচল করলেও বর্তমানে মাত্র ৩টি লোকাল ট্রেন চলাচল করছে। প্রতিটি ট্রেনে ৮টি বগি থাকার নিয়ম থাকিলেও ৫টি বগি দিয়ে যাত্রী বহন করছে। ঐতিহ্যবাহী শিলিগুড়ি ও মধুমতি ট্রেন গোয়ালন্দ ঘাট থেকে চলাচল বন্ধ হয়ে গেছে অনেক পূর্বেই। ব্যবসা-বাণিজ্যের সাথে রাত্রিকালীন ট্রেন শিলিগুড়ি বন্ধ থাকায় গোয়ালন্দের ব্যবসায়ীদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে।
জানা যায়, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলের দূরত্ব ৮১ কিলোমিটার। মেইল ট্রেনের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা এবং লোকাল ট্রেনের ভাড়া ২৭ টাকা। পাশাপাশি লোকাল বাস ভাড়া ১৫০ টাকা ও পদ্মা গড়াই (দ্রুতগামী) বাস ভাড়া ১৭০ টাকা। দৌলতদিয়া থেকে রাজবাড়ীর দূরত্ব ২২ কিলোমিটার। ট্রেনের ভাড়া লোকাল ৯ টাকা এবং বাস ভাড়া ৪০ টাকা। নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি শনিবার (১৮ জুন) বেলা সোয়া ১১টার সময় খুলনা থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর কথা থাকলেও দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছায়।
যাত্রীরা জানান, প্রতিদিনই ট্রেন বিলম্বে আসে। ট্রেনের বগি সংকটের কারণে যাত্রীরা গাদাগাদি করে যাতায়াত করছেন। যে ৩টি ট্রেন চলাচল করে, ওই ৩টি ট্রেনেরই বেসরকারি ব্যবস্থাপনায় বাণিজ্যিক কার্যক্রমে পরিচালিত হচ্ছে। দুটি শাটল ট্রেন (লোকাল) পোড়াদাহ পর্যন্ত চলাচল করলেও রাজশাহীগামী যাত্রীদের জন্য কোনো ট্রেন নেই। যাত্রীদের ট্রেনের সময়সূচি জানানোর জন্য উচ্চৈঃস্বরে মাইকের ব্যবস্থা নেই। ফলে বাসের দালালরা যাত্রীদের মিথ্যা প্রলোভন দিয়ে বাসে চলাচলে বাধ্য করছে। দৌলতদিয়া রেলস্টেশনে ঘাটে ঘাটে দুর্ভোগ। স্টেশনে কোনো টয়লেট ও বিশ্রামাগার সার্বক্ষণিক চালু না থাকায় যাত্রীরা বিপাকে পড়ছেন।
গোয়ালন্দ বাজারের ডাক্তার মো. এনামুল হক জানান, গোয়ালন্দ বাজার থেকে স্বাধীনতার পূর্বে ভারতের কলকাতাগামী ট্রেন চলাচল করত। গভীর রাতে এসব ট্রেনে স্বল্প ভাড়ায় ভারতে ইলিশ মাছসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হতো। রাজশাহী থেকে হাজার হাজার মণ আম আসত। ঘন ঘন ট্রেন আসায় স্টেশনের লাল পোশাক পরা শতাধিক কুলির (দিনমজুর) জন্য এখানে কর্মচঞ্চাল্য ছিল। এখন আর লাল জামা পরা কুলিদের দেখা যায় না।
বর্তমান সরকারের আমলে রেলের ব্যাপক উন্নয়ন হলেও গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের ট্রেন হ্রাস পেয়েছে। গোয়ালন্দ বাজার থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার রেললাইনে কাঠের ভাঙ্গা স্লিপার দিয়ে রেললাইন চালু রয়েছে। বৃষ্টির মধ্যে ধীরগতিতে ট্রেন চলাচল করায় ট্রেনের সিডিউল এলোমেলো হয়ে পড়ছে। দৌলতদিয়া রেলস্টেশনে ৩ জন মাস্টারের পরিবর্তে ১ জন কর্মরত রয়েছেন। ৩ জন পুটারের স্থলে রয়েছেন ১ জন। পরিছন্নকর্মী মাত্র ১ জন থাকলেও আগামী ২৫ জুন তিনি অবসরে যাচ্ছেন।
গোয়ালন্দ ঘাট রেলস্টেশন মাস্টার মো. জলিল হোসেন জানান, রেলস্টেশনে জনবল সংকট রয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন