কোভিড-১৯ প্রতিরোধে লালমোহনের ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে কর্মশালা
কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোলার লালমোহনের ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান।
রেডিও মেঘনার সংবাদকর্মী আসমা আক্তার সুরভীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম সমিতির লালমোহন শাখার সভাপতি মাওলানা মো. শাহে আলম, ইসলামিক ফাউন্ডেশন লালমোহনের ফিল্ড সুপারভাইজার মো. আল-মামুন, মন্দিরের পুরোহিত প্রদীপ ব্যানার্জী, উপজেলা হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাকসুদর রহমান প্রমুখ।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন ‘দি হাঙ্গার প্রজেক্টের’ ভোলা জেলা সমন্বয়কারী মো. আশরাফউদ্দিন (মামুন)।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের এক ধরনের লোকজন এখনো কুসংস্কারের মধ্যে ডুবে আছে। সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্বান করার পরও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করেনি। আমরা যারা সচেতন, তাদের উচিত সকলকে বোঝানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ৩টি ডোজ টিকা সম্পন্ন করতে হবে। কারণ, ইতোমধ্যে করোনার সংক্রমণ আবারো বেড়েছে। এজন্য সকলকে আরো সচেতন থাকতে হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান