নদীভাঙনে হুমকির মুখে একাত্তরের বধ্যভূমি
উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে স্বর্ণামতি নদীর পানি বেড়ে নদীতীরে অবস্থিত একাত্তরের স্বাধীনতাযুদ্ধের বহুল আলোচিত কান্তেশ্বর বধ্যভূমিটি নদীভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার (বুড়িমারী রেলরুটের লালব্রিজসংলগ্ন) জেলার কান্তেশ্বরপাড়া এলাকায় মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালীন ঘাঁটি করে পাকিস্তানি সেনারা। ওই এলাকায় ঘাঁটি করা এবং নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যাকাণ্ড চালানোর বিষয়টি হৃদয়বিদারক। পাকিস্তানি সেনা সদস্যরা ওই সময় ট্রেনে করে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বাঙালিদের ওপর চালাত বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ। এ কারণে এলাকার দামাল ছেলেরা একত্র হয়ে লালব্রিজ থেকে শুরু করে প্রায় ২-৩ কিলোমিটার রেললাইন তুলে ফেললে বাধাগ্রস্ত হয় তাদের পথচলা।
এ কারণে পাক সেনারা সেখানে স্থায়ী ক্যাম্প বানিয়ে ওই এলাকার মুক্তিকামী মানুষের ধরে এনে গুলি চালিয়ে হত্যা করে পাশের একটি বাঁশঝাড়ের কাছে গর্তে ফেলে দিত। এছাড়া ধরে আনা লোকজনদের দিয়ে তাদের বাড়িতে থাকা যুবতী ও নারীদের নিয়ে এসে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে ফেলে দিত ওই গর্তে।
দীর্ঘ নয় মাস যুদ্ধের সময়ের শুরুতেই ২৭ মার্চ একদিনে তারা ৫২ জনকে গুলি চালিয়ে হত্যা করে ওই গর্তে ফেলে রেখেছিল। এসব তথ্য সময় সংবাদকে নিশ্চিত করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
স্বাধীনতা পরবর্তী সময় শহীদদের স্মরণে ওই বধ্যভূমিটি পাকা করা হয়। ধীরে ধীরে গত ৫-৭ বছরের ভাঙনে এখন বধ্যভূমির কাছেই চলে এসেছে স্বর্ণামতি নদী। টানা বৃষ্টিতে হুমকির মুখে এখন বধ্যভূমিটি। পানির তোড়ে স্থাপনার দক্ষিণে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভাঙনের আশঙ্কা বেড়ে গেছে। যে কোনো সময় এটি নদীগর্ভে বিলীন হলে হারিয়ে যাবে স্বাধীনতাযুদ্ধের স্মৃতিগাথা। এছাড়া হুমকির মুখে রয়েছে পাশের একটি মন্দিরও।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এ বিষয়ে জানান, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
তবে সকল শ্রেণি-পেশার মানুষ আর মুক্তিযোদ্ধাদের দাবি, দ্রুত বদ্যভূমিটি সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied