ভ্যাটেশ্বর নদীতে ভেসে উঠল বৃদ্ধর লাশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের এক দিন পর ভ্যাটেশ্বর নদী থেকে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধর লাশ ভেসে ওঠে। রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভ্যাটেশ্বর সতী নদীর চণ্ডীমারী ব্রিজের নিচ থেকে ওই বৃদ্ধর লাশ উদ্ধার করে থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি নিহত ওই বৃদ্ধ পলাশী ইউনিয়নের দেওডোবা বসুনিয়ার স্কুল এলাকার মৃত খইমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় বাঁশ শ্রমিক আব্দুল হাকিম গতকাল শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলেও তার খোঁজ মেলেনি। আজ রোববার বিকেলে স্থানীয় এলাকাবাসী কমলাবাড়ী ইউনিয়নের চণ্ডীমারী ব্রিজসংলগ্ন ভ্যাটেশ্বর এলাকার সতী নদীতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে দবিয়ার রহমান জানান, গতকাল থেকে বাবা নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি শেষে আজ রোববার বিকেলে বাবার লাশ নদীতে পাই। কী কারণে মৃত্যু হলো তা বলতে পারছি না।
এদিকে, মৃতদেহ থানায় নিয়ে আসা হলে তার পরিবারের লোকজন থানায় এসে আহাজারি শুরু করেন। এ সময় থানা চত্বরে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, নদীতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’