গান গেয়ে বন্যার্তদের জন্য সংগীত বিভাগের অর্থ সংগ্রহ
ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বন্যার্ত মানুষের জন্য প্রার্থনা করছে দেশের মানুষ। বন্যার্তদের জন্য পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। রাজশাহী শহরে হেঁটে হেঁটে তারা অর্থ সংগ্রহ করছে।
রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিনোদন কেন্দ্রে গান গাইছেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। পাশে ব্যানার ও দানবাক্স নিয়ে দাঁড়িয়েছেন কেউ কেউ।
তাহমিদ কনক নামের এক শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। পাশের থেকেই কানে গান ভেসে আসলো। তারপর থেকেই এখানে দাঁড়িয়ে তাদের গান শুনছি। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক অনিক বলেন, সিলেট-সুনামগঞ্জের লাখ লাখ মানুষের বাড়ি এখন পানির নীচে। অনেক মানুষ গৃহহীন। আমরা যতদিন পারি এভাবে গান গেয়ে টাকা তুলবো। এখন বিশ্ববিদ্যালয়ে গান গাচ্ছি। ক্লান্ত না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেঁটে হেঁটে গান গাইব।
এ বিষয়ে জানতে চাইলে সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাপড়ি সাহা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে গান গেয়ে অর্থ সংগ্রহ করা শুরু করেছি। আমাদের উত্তোলিত সকল টাকা আমরা বিশ্বস্ত কোন সংগঠনের হাতে তুলে দিব।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied