ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাজালিয়ার ইউপি নির্বাচনে শুক্কুর হত্যা মামলায় কারাগারে গেল ৬ জন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২৩

সাতকানিয়া উপজেলার বাজালিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্কুর হত্যা মামলায় কারাগারে গেল ৬ জন। আজ সোমবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি বাজালিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান তাপস দত্ত এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী ছিলেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনারস প্রতীকের লায়ন শহীদুল্লাহ চৌধুরী। নির্বাচনের দিন ভারী অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে নৌকা প্রতীককে ঠেকাতে মরিয়া ছিল শহিদুল্লাহ চৌধুরীসহ তার গ্রুপ। ফলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল গোটা বাজালিয়ায়।

তবুও জনপ্রিয়তার কারণে ভোট ব্যাংক ভারী দেখাচ্ছিল বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের দিকে। এতে ঈর্ষান্বিত হয়ে তখনকার আনারসের চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হামলা হয় তাপস দত্তের কর্মী-সমর্থকদের ওপর। এতে তাপসের অনুসারী শুক্কুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায়  নিহতের আপন ভাই জুয়েল বাদী হয়ে শহিদুল্লাহ চৌধুরীকে ১নং আসামি উল্লেখ করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই এজাহারনামীয় আসামিরা গ্রামছাড়া। পরে ২নং আসামি শহিদুল্লাহর ছোট ভাই রফিকুল চোধুরীসহ ৬ জন হাইকোর্টে জামিন নেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে চট্টগ্রাম জেলা জজ আদালতে তারা আজ আত্নসমর্পণ করতে গেলে জেলা জজ তাদের আবেদন নামঞ্জুর  করে কারাগারে  পাঠানোর নির্দেশ দেন।

হাইকোর্টে জামিন নিয়ে জেলা জজ আদালতে আত্নসমর্পণের মাধ্যমে কারাগারে যাওয়া আসামিরা হলো- রফিকুল ইসলাম চৌধুরী, আজাদ হোসেন সাব্বির, আবদুল আহাদ মীর, আবু সাঈদ চৌধুরী, মো. ইসহাক, আবু সুফিয়ান চৌধুরীসহ মোট ৬জন।

উপরোক্ত আসামিরা প্রত্যেকেই লায়ন শহীদুল্লাহ চৌধুরীর অনুসারী ও আত্মীয়স্বজন বলে নিশ্চিত করেন বাদীর আইনজীবীগণ।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত