দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি মানু মজুমদারের ত্রাণসামগ্রী বিতরণ
নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েক দিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। গতকাল সোমবার (২০ জুন) বিকেলে মানু মজুমদার ইঞ্জিনচালিত নৌকায় করে চণ্ডীগড় ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজখবর নেন। এ সময় তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), উপজেলার যুবলীগের সহ-সভাপতি সুমন চৌধুরী পাভেল, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার জনসাধারণ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন