দুর্গাপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকচাপায় খায়রুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২০ জুন) রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম নোয়াপাড়া গ্রামের কালাম মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খায়রুল পেশায় একজন ট্রাক ড্রাইভার। তিনি সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গাপুর ফিরে নিজের ট্রাক বাসার সামনে রেখে তার হেলপারকে অন্য একটি গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি মিনি ড্রাম ট্রাককে থামার জন্য সিগন্যাল দেন। এ সময় ওই দ্রুতগামী বালুবাহী ট্রাক না থেমে তাকে চাপা দিলে চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন ওই ট্রাক ড্রাইভার। পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাংচুরসহ গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে বার র যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন