দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৩টি ফেরি অচল, ৫ কিলোমিটার যানজট
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টা পর্যন্ত ৫ কিলোমিটার যাত্রীবাহী বাস ও মালভর্তি ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়। ৬৪টি যাত্রীবাহী বাস ও ৫০০ মালভর্তি ট্রাক রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী এসব যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
যশোর থেকে ঢাকাগামী ট্রাকচালক বাবলু জানান, গত ২৪ ঘণ্টায়ও পার হতে পারিনি। এ ধরনের আরো শত শত ট্রাক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো রো ফেরি এনায়েতপুরী, ইউটিলিটি রজনীগন্ধা ও মাধবীলতা অচল অবস্থায় পাটুরিয়া ভাসমান কারখানায় পড়ে রয়েছে। সন্ধ্যার পরে এনায়েতপুরী ফেরি মেরামত শেষে বহরে যোগ দেবে বলে সংশ্লিষ্টি বিভাগ জানায়।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা ও যমুনা নদীর পানি ভারত থেকে আসায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় প্রতিটি ফেরি যাতায়াতে ২০-২৫ মিনিট অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। ফলে ফেরির ট্রিপ কমে যাওয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বড় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা ফেরি ২টি আরিচা-কাজিরহাট রুটে সম্প্রতি চলে গেছে।
রো-রো ফেরি বরকতের মাস্টার মঙ্গলবার জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত্রিকালীন ঝুঁকি নিয়ে প্রবল স্রোতে ফেরি চলাচল করছে। নদীর পাশে চর এলাকায় বয়াবাতি ও মার্কা নেই। বিআইডাব্লিউটিএ প্রতি মাসে হাজার হাজার টাকা নদীতে বাঁশের মার্কার পেছনে ব্যয় দেখালেও সরেজমিন মার্কার কোনো অস্থিত নেই। নিরাপদ ফেরি চালনার জন্য বিআইডাব্লিউটিএর পাইলট থাকার নিয়ম থাকিলেও সরকারি ফেরিতে জুন মাসের ২১ তারিখ পর্যন্ত মাত্র ৪ দিন ফেরিতে পাইলট ছিল। পাইলট নিয়মিত না থাকায় যে কোনো সময় ফেরির মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। দৌলতদিয়ায় ৫টি ফেরিঘাট চালু থাকলেও অপর ২টি ফেরিঘাট (১ ও ২) গত দুই বছরেও চালু করা সম্ভব হয়নি। পদ্মা নদীর প্রবল স্রোতে ফেরিঘাট দুটি বিলীন হয়ে গেছে।
জানা গেছে, সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া প্রান্তে কাঁচামাল ও মাছভর্তি গাড়ির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দিবারাত্রি ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পর (৩টি ফ্লাট ফেরি ও ৪টি ইউটিলিটি ফেরি) যানবাহন পারাপার বন্ধ রাখে। রাতের আঁধারে ও প্রবল স্রোতে এসব ফেরি যানবাহন পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ।
আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মো. খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে ফেরিঘাট যানজটমুক্ত হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন