ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বন্যার্তদের সহায়তায় প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিল পিকেএসএফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৪:২

বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে প্রাথমিকভাবে ১.৯৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের জন্য এ অর্থ ব্যয় হচ্ছে। পিকেএসএফ-এর ১১টি সহযোগী সংস্থার (এনজিও) ৯৯টি শাখা অফিসের মাধ্যমে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পিকেএসএফ থেকে বরাদ্দকৃত তহবিলের পাশাপাশি সহযোগী সংস্থাগুলো নিজেদের তহবিল ব্যবহার করেও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

পরবর্তীতে বন্যা পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ বৃদ্ধিসহ জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সকল প্রস্তুতি নিয়েছে পিকেএসএফ। এ লক্ষ্যে, পিকেএসএফ-এ একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা বন্যা পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এছাড়া, বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে জীবিকায়ন কার্যক্রম পরিচালনায় সহযোগী সংস্থাদের করণীয় বিষয়ক একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান