ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহার থেকে সোহেল রানার ‘আম্রপালি আম’ যাচ্ছে ইংল্যান্ডে


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৪:২৭
প্রথম চালানে ইংল্যান্ড যাচ্ছে নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানার এক মেট্রিক টন ‘আম্রপালি আম’। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। প্রথম চালানে সোমবার (২০ জুন) রাতে এক হাজার কেজি আম্রপালি আম ঢাকায় প্যাকিং হাউসে পাঠিয়েছেন সোহেল রানা। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যার ফ্লাইটে আমগুলো ইংল্যান্ড যাবে। নর্থ বেঙ্গল এগ্রোর মাধ্যমে আমগুলো রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি। 
 
সোহেল রানা বলেন, এবার ইংল্যান্ডসহ আরো বেশ কয়েকটি দেশে ‍যাবে আমার বাগানের ৫০ মেট্রিক টন আম। যেমন- ইতালি, সুইডেন, জার্মানি, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আজ পাঠানো শুরু হলো। এই সপ্তাহেই আম্রপালি আম যাবে বাহরাইনে।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, আমের নতুন রাজধানী নওগাঁ থেকে গত বছর ১৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। এবার বিদেশে পাড়ি দেবে ১০০ মেট্রিক টন আম। এই আমের মধ্যে তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানার বাগান থেকেই যাবে ৫০ মেট্রিক টন। সোহেল রানার ‘রূপগ্রাম’ ও ‘বরেন্দ্র এগ্রো পার্কে রয়েছে আম্র্রপালি, বারি-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো, কাটিমন, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, মিয়াজাকিসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম। 
 
তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা বলেন, গত বছর আমার বাগান থেকে ইংল্যান্ড ও কাতারে আম্র্রপালি এবং ব্যানানা ম্যাংগো জাতের ৮ মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম এবং দামও ভালো পেয়েছিলাম। আম বিক্রি করে দেশে যে দাম পাওয়া যায় তার থেকে দ্বিগুণ দাম পাওয়া যায় রপ্তানি করলে। 
 
ইউরোপিয়ান ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রয়েল, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। 
 
উল্লেখ্য, ২০১৫ সালে সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে সোহেল রানা নওগাঁর পত্নীতলা উপজেলার রূপগ্রামে গড়ে তোলেন ‘রূপগ্রাম এগ্রো ফার্ম’। এরপর সাপাহার উপজেলার গোডাউনপাড়ায় গড়ে তোলেন ‘বরেন্দ্র এগ্রো পার্ক’ নামে আরেকটি কৃষি খামার। বর্তমানে তার মোট ১৫০ বিঘার খামারে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম। আম ছাড়াও তার খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টাসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের গাছ। 

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি