‘গ্যালাক্সি’ স্বেচ্ছাসেবী সংগঠনের ভোলা জেলা কমিটি গঠন
‘রক্তের প্রয়োজন হয় জীবন বাঁচানোর তরে, রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে’ স্লোগানে এগিয়ে চলা ‘গ্যালাক্সি’ স্বেচ্ছাসেবী সংগঠনের ভোলা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. মাকসুদুর রহমানকে সভাপতি, মো. আবু সাঈদ নাঈমকে সাধারণ সম্পাদক এবং মো. সজিব হাজীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয়ে সোমবার (২৮ জুন) বিকেলে সংগঠনটির লালমোহনস্থ নিজস্ব কার্যালয়ে নতুন এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
এর আগে গত ২৫ জুন (শুক্রবার) সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা জাহিদুল ইসলাম নবীন, সভাপতি মো. আসিফ ও সাধারণ সম্পাদক মো. শামিম সরদার কমিটির অনুমোদন প্রদান করেন।
উল্লেখ্য, স্বেচ্ছায় মানবসেবার প্রত্যয়ে উদ্যমী তরুণদের সমন্বয়ে ২০১৯ সালে আত্মপ্রকাশ করে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর মহামারী করোনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় রোগীদের রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো, অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোসহ বিগত দিনে প্রায় ১০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে মানুষের প্রয়োজনে এগিয়ে আসে গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান