ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তিস্তাপাড়ে দুভোর্গ, ত্রাণের আশায় ছুটছেন কিন্তু পাচ্ছেন না


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ১২:৫৮
লালমনিরহাটের তিস্তায় চলছে সতর্ক সংকেত। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। কখনো তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে, কখনো নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সকালে পানি বসতবাড়ি থেকে নেমে গেলেও বিকেলে আবারও পানিবন্দি হচ্ছে তিস্তাপাড়ের হাজার হাজার পরিবার। সব মিলিয়ে তিস্তাপাড়ে এখন চলছে আতংক। জেলার পানিবন্দি ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য। ফলে ত্রাণ নিয়ে তিস্তাপাড়ে লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছি। 
 
গত সোমবার (২০ জুন) তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে রাত পর্যন্ত ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকালে পানি কমে বিপদসীমা ছুঁইছুঁই ‍অবস্থায় ছিল। দুপুর ১২টায় পানি বেড়ে আবেো বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে এবং বিকেল ৩টায় ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ বুধবার *২২ জুন) সকাল ৯টায় আবারও পানি নেমে গিয়ে বিপদসীমার ১০ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এদি,কে তিস্তার পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানি কমা-বাড়া করায় ভাঙনের শিকার হচ্ছে নদীতীরবর্তী পরিবারগুলো। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে ব্যারাজ কর্তৃপক্ষ।
 
পানিবন্দি পরিবারগুলোর অভিযোগ, তারা দু- এক দিন পরপর পানিবন্দি হচ্ছে। কিন্তু সেভাবে ত্রাণ পাচ্ছে না। ত্রাণের ১০ কেজি চাল দিয়ে তাদের কিছুই হচ্ছে না। তারা আরো ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে।
 
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল আলম সাহাদ ও ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জানান, তাদের ইউনিয়নে যে পরিমাণ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, সে তুলনায় তারা ত্রাণ দিতে পারছেন না। প্রতিদিন ত্রাণের জন্য লোকজন ইউনিয়ন পরিষদে ভিড় করছেন।
 
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, গতকাল মঙ্গলবার সকালে পানি কমে বিপদসীমা ছুঁইছুঁই হলেও বিকেলে বেড়ে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে গত ১২ জুন থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি ও কমার মধ্যদিয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত ১৭ জুন শুক্রবার সকাল ৬টায় প্রথমবারের মতো বিপদসীমা অতিক্রম করে ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার সকাল ৯টায় আবারো পানি নেমে গিয়ে বিপদসীমার ১০ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ত্রাণের কোনো সংকট নেই। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার