চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাছ বেপারী নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি চরে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাছ বেপারী পার্শ্ববর্তী পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন বেপারীর ছেলে ও ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, তিনি চরমপন্থী সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং চরমপন্থীদের ভ্যন্তরীণ কোন্দলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আক্কাছ আলী তার ইউনিয়নের রাখালগাছি এলাকায় নদীর তীরে অবস্থান করছিলেন। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা আক্কাছ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি অত্যন্ত দূুর্গম এলাকার। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আক্কাস আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সাথে জড়িত ছিল। ভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে চরমপন্থীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied