পাংশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০টি ইউনিয়নের ও পাংশা পৌরসভার সকল জনপ্রতিনিধিকে সাথে নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল ইউপি সদস্য এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নবীনগরে মাদক ব্যবসার প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত, শিশুকে অবরুদ্ধ করার অভিযোগ
বালাগঞ্জে ইযুথ গ্রুপের সম্প্রীতি সমাবেশ
কালকিনিতে জুয়া খেলার সময় ৯ জন আটক, নগদ ৬২ হাজার টাকা উদ্ধার
রায়গঞ্জে দুই অটোরিকশা চালক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
৩৫ বছর পার হলেও আনোয়ারার অরক্ষিত উপকূলীয় বেড়িবাঁধের কাজ এখনো চলমান
তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
বোয়ালমারীতে অন্যের জমি দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ
মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় হাঁটু পানিতে এসএসসি পরীক্ষা, বেঞ্চে পা তুলে লিখছে শিক্ষার্থীরা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৫, আহত-১১
লোহাগড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকের পাশে উপজেলা প্রশাসন
বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চলছে চিকিৎসা