রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২১ জুন) পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ).মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাশের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর হতে পাবনা জেলার আমিনপুর উপজেলার মিরপুর গ্রামের মৃত আলিমুদ্দিন ছেলে অস্ত্রধারী শীর্স সন্ত্রাসী মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখকে (৩৫) গ্রেফতার করা হয় এবং আসামির হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামির নামে এর পূর্বে রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন থানায় অন্ত্র, ডাকাতি ও অন্যান্য মামলাসহ মোট চারটি মামলা আদালতে বিচারাধীন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied