ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে দুই দোকানের দুই লাখ টাকার মালামাল চুরি


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ৪:৪০

ভোলার লালমোহনে দুটি দোকানের চালার টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। মঙ্গলবার (২১ জুন) রাত আড়াইটার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের লাঙ্গলখালী পাটোয়ারী মার্কেটের লিমা স্টোর ও মমিন টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

মমিন টেলিকমের মালিক মো. মমিন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। সকালে এসে দোকানের টিনের চালা কাটা, দোকানের ক্যাশবক্স ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পান। দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকা, নতুন মোবাইল ও ব্যাটারিসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।

লিমা স্টোরের মালিক মো. আবু জানান, রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে ঋণ নিয়ে ৫০হাজার টাকার সিগারেট কিনেছিলেন তিনি। তারও দোকানের চালার টিন কেটে সেগুলো নিয়ে গেছে চোর চক্র।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত