পটুয়াখালীতে মামলা করে বিপদে প্রবাসী নারী
পটুয়াখালীতে শিশু সন্তান ও বৃদ্ধ বাবার উপর হামলায় ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় ভুগছে এক প্রবাসী নারী। সংশ্লিষ্ট থানায় মামলা হওয়ার পরে আসামীরা আদালত থেকে জামিন নিয়ে বাদী মোসাঃ আজমিন কাজীর উপর হামলা করেছে। শুধু তাই নয়, ওই রাতে তাদের গ্রামের বাড়ীতেও হামলার প্রস্তুতি নিয়েছে অভিযুক্তরা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে বাদীর গ্রামের বাড়ীতে নিরাত্তা দিয়েছে গলাচিপা থানার পুলিশ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় এমন ঘটনায় ঘটে। বুধবার পটুয়াখালী প্রেসক্লাবে হাঝির হয়ে এমন অভিযোগ করে সিঙ্গাপুরে থাকা প্রবাসী ওই নারী। অভিযুক্ত এনায়েত সওদাগরের বিরুদ্ধে লুট মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
প্রবাসী আজমিন কাজী বলেন-গত ১৭ জুন তার শিশু পুত্র আলিফ স্কুলে যাওয়ার সময় দেখতে পায়, তাদের একটি গরু প্রতিবেশি মো. এনায়েত সওদাগর জোর করে নিয়ে যাচ্ছে। এসময় আলিফ কারন যানতে চাইলে এনায়েত গং আলিফকে এলোপাতারি কিলঘুষি মারতে মারতে মাটিয়ে লুটিয়ে ফেলে আলিফের গলায় পা দিয়ে চেপে ধরে। এ দৃশ্য বাদীর বৃদ্ধ পিতা সেরাজ কাজী দেখে এগিয়ে আসলে তাকেও মারধোর করে এনায়েত। তাদের ডাক-চিৎকারে বাদীর বৃদ্ধ মা মোসাঃ জোসনা বেগম বাড়ী থেকে আসলে তাকেও মারধোর করেন এনায়েত। পরে স্থানীয়দের সহায়তায় আহত সেরাজ কাজী ও তার সন্তান আলিফকে গলাচিপা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়।
এঘটনায় ১৮ জুন এনায়েত সহ তিন জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা করে প্রবাসী আজমিন। এ ব্যাপারে জমিন দৈনিক সকালের সময়কে বলেন, তিনি দুই মাসের ছুটিতে দেশে আসছেন। প্রবাসী হওয়ায় তার তিন শিশু সন্তানকে তার বৃদ্ধ বাবা-মায়ের কাছে রাখতে হচ্ছে। গত ৫ জুন তিনি দেশে আসছেন। এদিকে মঙ্গলবার (২১ জুন) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাঝির হয়ে অগ্রীম জামিন নেয় অভিযুক্ত ব্যক্তিরা। ওই দিন বিকালে আদালতের কাজ শেষ করে বাদী আজমিনও মটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল। বাড়ী পৌছানোর পূর্বে মুরাদনগর ব্রীজ এলাকা অতিক্রমকালে এনায়েত সওদাগরসহ ৪-৫ যুবক আজমিনের উপর হামলা করে টানা হেচরা করে গায়ের পোশাক ছিরে ফেলে এবং বিভিন্নভাবে শরীরে আঘাত করে। এসময় মো. মাসুদ রানা এ্যানাসিফ্যাক কোম্পানীর প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজমিনকে উদ্ধার করে মটরসাইকেল যোগে পটুয়াখালী পৌছে দেন। ঘটনার সত্যতা স্বীকার করে মাসুদ রানা বলেন, তিনি কোম্পানীর কাছ শেষ করে রাঙ্গাবালী উপজেলা থেকে পটুয়াখালীর দিকে ফিরছিল। মুরাদনগর পৌছাতে দেখে ৪-৫ যুবক এক নারীকে টানা হেচরা করছে। এসময় মাসুদ দুরে দাড়িয়ে সে দৃশ্য মোবাইলে ধারনের প্রস্তুতি নিলে হামলাকারীরা পালিয়ে যায়। অপরদিকে বুধবার বিকালে পূনরায় অভিযুক্ত ব্যক্তিরা আজমিনের বাড়ীতে গিয়ে তার বৃদ্ধ বাবাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়েছেন বলে মোবাইল ফোনে জানান তিনি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার দৈনিক সকালের সময়কে বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু অভিযুক্তরা গাঁ ঢাকা দেয়। এর আগের অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু পায়নি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied