জুলাইয়ে শেষ সপ্তাহে হতে পারে এসএসসি পরীক্ষা
বন্যার কারণে স্থগিত থাকা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে। ঈদুল আজহার পরপরই নতুন করে এসএসসি-সমমানের পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। বুধবার (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, বন্যার কারণে পিছিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার আয়োজন কবে থেকে করা যায়, সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে আজ (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে সভা শেষে শিক্ষা সচিব কিছু পরামর্শ দিয়েছেন। সে মোতাবেক আমরা প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
কবে থেকে এ পরীক্ষা শুরু হবে- সে বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পানি কমে গেলেই পরীক্ষা শুরু হবে। ঈদের ছুটির পরপরই নতুন করে রুটিন প্রকাশ করা হবে। জুলাই থেকে এ পরীক্ষা শুরু করা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক জানান, ঈদের পর এসএসসি পরীক্ষা শুরু হতে পারে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়কের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, ঈদের আগেই বন্যার পানি নেমে যাবে। আগামী ১৭ জুলাই ঈদের ছুটি শেষ হবে। এর এক বা দুদিন পর এসএসসি-সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। রুটিন প্রকাশের সাত দিন পর পরীক্ষা শুরু হতে পারে।
জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
জামান / জামান
পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল