পত্নীতলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩) জুন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল- কেক কাটা, বিশেষ আলোচনা সভা এবং দোয়া।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝর্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ ও সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২২) জুন সন্ধ্যা নাগাদ শহরে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের নেতৃত্বে প্রস্তুতিমূলক র্যালি, শোডাউন ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীরা।
এমএসএম / জামান
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
Link Copied